আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

গাজার পুলিশপ্রধানকে হত্যা করলো ইসরায়েল

গাজার পুলিশপ্রধানকে হত্যা করলো ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি ‘মানবিক অঞ্চলে’ বিমান হামলা চালিয়ে উপত্যকাটির পুলিশ বাহিনীর প্রধান ও তার ডেপুটিসহ অন্তত ৫২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।


মেডিকেল সূত্রের বরাতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) আল জাজিরাকে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নিকটবর্তী উপকূলীয় এলাকা আল-মাওয়াসির 'মানবিক অঞ্চলে' একটি তাঁবুতে বড় হামলায় ১২ জন নিহত হন। এই হামলায় প্রাণ হারান গাজার পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ান।


মাহমুদ সালাহ একজন অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। দীর্ঘ ৩০ বছর এই বাহিনীতে কাটিয়েছেন। বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন ছয় বছর।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ওই দুই পুলিশ কর্মকর্তা আমাদের জনগণের সেবায় তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েল 'বিশৃঙ্খলা' ছড়াচ্ছে এবং মারাত্মক হামলার মাধ্যমে গাজায় 'মানবিক দুর্ভোগ আরও গভীর' করছে।


মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পুলিশ বাহিনী একটি বেসামরিক সুরক্ষা বাহিনী। তারা কেবল নাগরিকদের সেবা প্রদানের জন্য কাজ করে।

হামলার পর একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, জ্বলন্ত তাঁবু, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং বাস্তুচ্যুতদের জন্য শিবিরের বাসিন্দারা যেখানে কাপড় শুকান, সেখানে জীবিতদের সন্ধান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়াও আজ গাজার আরও অনেক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে খান ইউনিসের পূর্বে বানি সুহেইলায় দু'জন, শহরের পশ্চিমে শাতি শিবিরে তিনজন এবং উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত