আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

কোভিড ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম: চীন

কোভিড ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম: চীন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) করোনাভাইরাস ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা বেশি বলে দাবি করার পর চীন জানিয়েছে, কোভিড-১৯ মহামারি ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম।


সোমবার (২৭ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন-ডব্লিউএইচও যৌথ বিশেষজ্ঞ দল প্রাসঙ্গিক ল্যাবরেটরিগুলোর সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম। এটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বৈজ্ঞানিক সমাজেও ব্যাপকভাবে স্বীকৃত।


এর আগে গত শনিবার সিআইএ জানায়, ভাইরাসটি প্রাণী থেকে ছড়ানোর তুলনায় চীনের একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। জন র‍্যাটক্লিফ দ্বিতীয়বার ট্রাম্পের অধীনে সিআইএ পরিচালক হিসেবে নিশ্চিত হওয়ার পর নতুন এই মূল্যায়ন আসে।

এর আগে সিআইএ কোভিড ল্যাবরেটরি দুর্ঘটনার মাধ্যমে ছড়িয়েছে নাকি প্রাণী থেকে ছড়িয়েছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।

বেইজিং যুক্তরাষ্ট্রকে 'উৎপত্তি শনাক্তকরণের বিষয়টি রাজনীতিকীকরণ ও হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার' আহ্বান জানিয়েছে। মাও বলেন, ওয়াশিংটনের অন্য দেশগুলোর ওপর দোষারোপ ও কালিমালেপন বন্ধ করা উচিত এবং যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌক্তিক উদ্বেগগুলো নিরসনে সাড়া দেওয়া উচিত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত