আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা

ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রগামী একদল শরণার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়া সরকার।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অভিবাসনবিরোধী এক নির্বাহী আদেশ জারি করেন। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সকল শরণার্থীর আগমন বন্ধ করে দেওয়া হয়।


২০১৬ সালের মার্কিন-অস্ট্রেলিয়া চুক্তির অধীনে অস্ট্রেলিয়ার অফশোর ডিটেনশন সেন্টার কেন্দ্রগুলোতে আটক থাকা ১,২৫০ জন শরণার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য আবেদন করতে সক্ষম হয়েছে।

অস্ট্রেলিয়ান সরকার জানিয়েছে, গত বছরের আগস্টের শেষ নাগাদ ১,১০৬ জন শরণার্থী ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন।


স্বরাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র বলেন, ৩০ জনেরও কম অস্থায়ীভাবে অবস্থানরত ব্যক্তি মার্কিন পুনর্বাসন ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য আবেদন করেছেন। তাদের মামলাগুলো প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ট্রাম্পের এই আদেশ সকল শরণার্থী আবেদনের উপর প্রভাব ফেলবে। যার মধ্যে অস্থায়ীভাবে অবস্থানরত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। শরণার্থী পুনর্বাসন কর্মসূচির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও পরামর্শের অপেক্ষায় রয়েছে।

২০১২ সালে প্রবর্তিত এক কঠোর নীতির অধীনে নৌকায় করে দেশে পৌঁছানোর চেষ্টা করা হাজার হাজার অভিবাসীকে অফশোর সংশোধনাগার কেন্দ্রগুলোতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। তাদের দুটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। একটি নাউরুতে এবং অন্যটি পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত