আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘দখলের হুমকি’র মধ্যেই পানামা সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘দখলের হুমকি’র মধ্যেই পানামা সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল ‘দখলের হুমকি’র মধ্যেই দেশটিতে সফর করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) তিনি দেশটিতে যাবেন বলে জানা গেছে।


বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিচালনা হয় এই খাল দিয়ে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খালটি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, এই বাণিজ্য রুটটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই তিনি এর নিয়ন্ত্রণ চান।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এগিয়ে নিতে ১ থেকে ৬ ফেব্রুয়ারি পানামা, এল সালভাদর, কোস্টারিকা, গুয়াতেমালা ও ডোমিনিকান রিপাবলিক সফর করবেন।

সফরের উদ্দেশ্য নিয়ে জানানো হয়, মূলত অবৈধ ও বড় আকারের অভিবাসন বন্ধ করা, আন্তঃদেশীয় অপরাধী সংগঠন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই, চীনকে মোকাবেলা করা এবং পশ্চিম গোলার্ধে সমৃদ্ধি বাড়াতে অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করাই মার্কো রুবিওর লক্ষ্য। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মূল ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রের তিনটি বৃহত্তম বাণিজ্য অংশীদার - কানাডা, মেক্সিকো ও চীনের উপর ট্রাম্পের প্রতিশ্রুত শুল্ক কার্যকর হতে চলেছে বলেও জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত