আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম, সংস্কারের আশ্বাস

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম, সংস্কারের আশ্বাস

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হলেন নাওয়াফ সালাম। দেশটির প্রেসিডেন্ট এক ঘোষণায় এ খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। টানা দুই বছরের বেশি দেশটিতে অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা ছিল। এবার নতুন মন্ত্রীসভা গঠিত হয়েছে।

সামাজিক যোগাযোমমাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ ঔন তিনটি ডিগ্রি ঘোষণার কথা জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। নাওয়াফ সালাম নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রীসভায় ২৪ জন মন্ত্রী রয়েছেন।

সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে, সালাম সরকারের ২৪ মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বিভক্ত।

সমস্যায় জর্জরিত লেবাননের নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সেইসঙ্গে দেশটির উজ্জল ভবিষ্যৎ কামনা করেছে সংস্থাটি।


প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে দেশটি। সেইসঙ্গে লেবাননে আনা হবে ব্যাপক সংস্কার।

লেবানন দীর্ঘ ছয় বছর ধরে গুরুতর অর্থনৈতিক সঙ্কটের কবলে রয়েছে। যা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ খাতকে পঙ্গু করে দিয়েছে। দেশটির অসংখ্য জনগণকে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে। অনেক মানুষ তাদের ব্যাংকে রাখা টাকা তুলতে পারছেন না।

কূটনীতিক ও আন্তর্জাতিক বিচার আদালতের সাবেক প্রেসিডেন্ট সালাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক, আর্থিক ও নিরাপত্তা সংকটে জর্জরিত দেশটিতে স্থিতিশীলতা নিশ্চিত করার সময় বিচারিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

গত জানুয়ারির শুরুতে লেবানন সাবেক সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করে প্রেসিডেন্ট শূন্যতার অবসান ঘটায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত