আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইলন মাস্কের কাঁধে বসে ছেলের খুনসুটি

ইলন মাস্কের কাঁধে বসে ছেলের খুনসুটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলার প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্ককে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেইসময় ইলন মাস্কের সঙ্গে ছিলেন তার ছোট ছেলে। খবর ভয়েস অব আমেরিকার।

মঙ্গলবার ওফাল অফিসে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন ইলন মাস্ক। তবে এসবের মাঝে লাইমলাইট একাই কেড়ে নেয় ইলন মাস্কের চার বছর বয়সী ছোট ছেলে এক্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখা যায়, ইলন মাস্ক যখন সাংবাদিকদের কথা বলছিলেন তখন তার কাঁধে ছিল শিশুটি। কাঁধে বসেই বাবার সঙ্গে খুনসুটি করে এক্স। কখনো বাবার ক্যাপ তুলে নিতে চাচ্ছিল, আবার বাবার কানও ধরছিল। নেটিজেনরা এই দৃশ্য থেকে ইলন মাস্কের প্রশংসা করেছেন।

এর আগে পাশে বসে থাকা ট্রাম্প বলেন, এক্স একজন চমৎকার শিশু।

ট্রাম্প ইলন

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী ও উপদেষ্টা মাস্ক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাস্কের ডোজ প্রোগ্রামের মাধ্যমে ফেডারেল সরকারের বিভিন্ন প্রোগ্রাম এবং কর্মীদের কাটছাঁটের সমর্থনে তাদের বক্তব্য দেন। তারা দাবি করেন যে তারা তাদের প্রচেষ্টায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল কর্মী সংখ্যা হ্রাসের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোকে ডোজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ফেডারেল সংস্থাগুলোকে এমন কর্মচারীদের চিহ্নিত করতে হবে যারা ছাঁটাইয়ের জন্য উপযুক্ত এবং এমন কার্যক্রম চিহ্নিত করতে হবে, যা সম্পূর্ণরূপে বাতিল করা যেতে পারে।

সাংবাদিকদের সঙ্গে এই বিরল প্রশ্নোত্তর সেশনে মাস্ক বলেন, তিনি সরকারের ওপর 'দখল করার অভিযান' চালাচ্ছেন না, বরং ভোটারদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা বাস্তবায়নের চেষ্টা করছেন।

ওদিকে, ট্রাম্প আরও বলেছেন, তিনি আদালতের সিদ্ধান্ত মেনে চলবেন, যেহেতু বেশ কিছু ফেডারেল বিচারক তাদের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করেছেন। তবে তিনি তার বিরুদ্ধে আপিল করবেন বলেও দাবি করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত