আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পুতিন-ট্রাম্প ফোনালাপ

পুতিন-ট্রাম্প ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দীর্ঘ ফোনালাপ হয়েছে, যেখানে যুদ্ধের অবসান নিয়ে দুই নেতা আলোচনা শুরু করতে রাজি হয়েছেন।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে ওয়াশিংটনের আগের অবস্থান থেকে কিছুটা সরে আসার সম্ভাবনা রয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন শান্তি চান, প্রেসিডেন্ট জেলেনস্কিও শান্তি চান, আর আমিও চাই এই যুদ্ধ শেষ হোক। তিনি জানান, পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কথা বলার পর তার মনে হয়েছে, দুই পক্ষই শান্তির দিকে অগ্রসর হতে আগ্রহী।

যদিও ট্রাম্প পরবর্তীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন, তবে ইউক্রেনকে শান্তি আলোচনার কেন্দ্রে রাখা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেননি।  

পর্যবেক্ষকরা মনে করছেন, কিয়েভকে পাশ কাটিয়ে মস্কো ও ওয়াশিংটন নিজেদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, শীঘ্রই পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক হতে পারে, সম্ভবত সৌদি আরবে। তবে শান্তি প্রক্রিয়ায় ইউক্রেন কতটা ভূমিকা পাবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি। শুধু বলেছেন, তাদের(ইউক্রেন-রাশিয়া) শান্তি স্থাপন করতে হবে।

এদিকে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প তাকে পুতিনের সঙ্গে আলোচনা নিয়ে অবগত করেছেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানালেও স্পষ্ট করেছেন, ইউক্রেন ও তার মিত্রদের সম্মিলিত শক্তি রাশিয়াকে শান্তির পথে বাধ্য করতে যথেষ্ট।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আশা অবাস্তব এবং ২০১৪ সালের আগের অবস্থায় ফিরে যাওয়াও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। এই ধরনের উচ্চাশা শুধু যুদ্ধকে দীর্ঘায়িত করবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।

শেয়ার করুন

পাঠকের মতামত