আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি

ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি

ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন লেখিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার।


৩১ বছর বয়সী এই লেখিকা স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক্স পোস্টে দাবি করেন, তার ও ইলন মাস্কের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, পাঁচ মাস আগে, আমি পৃথিবীতে একটি নতুন শিশুকে স্বাগত জানিয়েছিলাম। ইলন মাস্ক হলেন শিশুর বাবা। আমাদের সন্তানের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমি আগে এটি প্রকাশ করিনি।

তিনি একটি ট্যাবলয়েট পত্রিকার নাম প্রকাশ না করে ইঙ্গিত দিয়েছেন, 'সাম্প্রতিক দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে গেছে যে ট্যাবলয়েড মিডিয়া ক্ষতি যা হোক না কেন, এটি করতে চায়।'

তিনি বলেন, আমি আমাদের সন্তানকে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে দিতে চাই। এ কারণে আমি গণমাধ্যমকে আমাদের সন্তানের গোপনীয়তাকে সম্মান জানাতে এবং আক্রমণাত্মক প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে, এই পোস্টের পর ব্যাপক আলোচনা শুরু হলে সেন্ট ক্লেয়ার তিন ঘণ্টা পর এক এক্স বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি প্ল্যাটফর্মটি থেকে কিছু দিন বিরতি নিতে যাচ্ছেন। তিনি লিখেছেন, 'আমি আমার পরিবারের সাথে সময় কাটাব এবং কিছুদিনের জন্য লগ অফ করব।'

বিষয়টি নিশ্চিত হলে এটি হবে ইলন মাস্কের ১৩তম সন্তান। টেসলা প্রতিষ্ঠাতার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের পাঁচ সন্তান রয়েছে। পপ তারকা গ্রিমসের ঘরেও মাস্কের তিনটি সন্তান রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত