আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

এইডসে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে

এইডসে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে

মিশর ও ইসরায়েল ছাড়া সকল দেশে বৈদেশিক সহায়তা বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এনিয়ে জাতিসংঘের এইডস কর্মসূচি সতর্ক করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সহায়তা বন্ধ করায় এইডসে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 


গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন ট্রাম্প। প্রথমদিনেই ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তুলেন। এরপর ২৫ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে।  


এইডস ত্রাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা আওতাধীন সমস্ত সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করেছেন ট্রাম্প। যদিও তার প্রশাসন পরে চিকিৎসার সহায়তা চালু রাখার ঘোষণা দেন। কিন্তু আফ্রিকান কর্মকর্তারা জানিয়েছেন, তারা আর সহায়তা পাচ্ছেন না।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২ কোটি রোগী এবং ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী আমেরিকান সহায়তা পেত। 


ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের ফাঁকে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা এএফপিকে বলেন, ‘এটি অনেক দেশের জন্য একটু বাড়াবাড়ি পদক্ষেপ হয়েছে। এইডস ত্রাণ তহবিলের একটি বড় অংশ দিত যুক্তরাষ্ট্র। যদি তা বন্ধ হয়ে যায়, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে।’

তিনি আরও বলেছেন, আগামী পাঁচ বছরে এইডসে মৃত্যু দশগুণ বেড়ে ৬৩ লাখে দাঁড়াতে পারে। এ ছাড়া এসময়ে নতুন করে আক্রান্ত হতে পারে ৮৭ লাখ মানুষ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত