আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী  গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রবীন্দ জগনাথকে গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক অপরাধ কমিশন (এফসিসি)।


রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এফসিসি জানিয়েছে, সাবেক ওই প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন স্থান তল্লাশি করে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। তাকে মোকা ডিটেনশন সেন্টারে রাখা হবে।


সোমবার জগনাথের আইনজীবী রউফ গুলবুল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন। আজ তিনি আদালতে মুচলেকা জমা দেবেন।

জুগনাথ ২০১৭ সাল থেকে ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জটির প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) ছিলেন। গত নভেম্বরে বিরোধীদের কাছে হেরে যান তিনি। নির্বাচনের কয়েকদিন আগে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের একটি রেকর্ডিং অনলাইনে ফাঁস হলে তার প্রশাসনের বিরুদ্ধে ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগ ওঠে।


অপরদিকে, দায়িত্ব গ্রহণের পর থেকেই আফ্রিকান দেশটির নতুন প্রধানমন্ত্রী নবীন রামগুলাম পূর্ববর্তী সরকারের অর্থনীতি পরিচালনার সমালোচনা করে আসছেন।

এর আগে গত মাসে ব্যাংক অব মরিশাসের সাবেক গভর্নর হর্বেশ সিগোলামকে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়। তবে পরে জামিনে মুক্তি পান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত