আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি চাচ্ছেন ট্রাম্প

ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি চাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ এপ্রিল ইস্টার সানডের মধ্যেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি নিশ্চিত করতে চান। রোববার (১৬ ফেব্রুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। খবর আরটি'র


শনিবার (১৫ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলন চলাকালীন ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।


ব্লুমবার্গের প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাম্প প্রশাসন ইস্টার সানডের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে চায়। ইউরোপীয় কর্মকর্তাদের ইতোমধ্যে সেটা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে কয়েক জন ইউরোপীয় কর্মকর্তাদের মতে, এই আলোচনার গতি, অর্থাৎ দ্রুত আলোচনা হবে উচ্চাভিলাষী এবং সম্ভবত অবাস্তব। কেননা শিগগিরই সৌদি আরবে রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু হবে বলে জানা গেছে।


এদিকে, সৌদি আরবে মস্কো-ওয়াশিংটন আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। আলোচনায় যোগ দিতে বলা হয়নি ইউরোপীয় নেতাদেরও। এ নিয়ে তারা উদ্বেগও প্রকাশ করেছে। বিশেষ করে ফ্রান্স ইউরোপীয় দেশগুলোর মধ্যে জরুরি আলোচনার জন্য বৈঠক ডেকেছে।

এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প ও পুতিন ইস্টার সানডে বা ৯ মে'র মধ্যেই ইউক্রেনে যুদ্ধবিরতি অর্জন করতে চান। তবে কেউই আনুষ্ঠানিকভাবে এই সময়সীমা উল্লেখ করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে করা কোনো শান্তিচুক্তি তিনি চান না। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত