আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ইতিহাসে হিলারিই প্রথম নারী প্রেসিডেন্ট ?

ইতিহাসে হিলারিই প্রথম নারী প্রেসিডেন্ট ?

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিকদলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন হিলারি কিনটন। এমনকি গতকাল ‘মহামঙ্গলবার’ ছয়টি অঙ্গরাজ্যে প্রাইমারি বাছাই পর্বের আগেই সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতা নিশ্চিত হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ২২৭ বছরের ইতিহাসে এটাই প্রথম ঘটনা, যখন কোনো নারী রাজনীতিক প্রেসিডেন্ট পদে লড়বেন। হোয়াইট হাউসের ইতিহাসে হিলারিই সেই নতুন দিগন্ত, নতুন সূর্য, যিনি পুরুষালি রাজনীতির বেড়ি ভেঙে দিলেন। হিলারির সামনে এখন ৮ নভেম্বরের মহাপরীক্ষা, যেদিন মার্কিন ভোটাররা ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গতকাল দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সোমবারই ডেলিগেট সংখ্যার হিসাব দেখিয়ে বলেছে, হিলারিই হচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী। এপির হিসেব, পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত প্রাইমারির পর সাবেক এই ফার্স্ট লেডি মনোনয়নপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন পেয়ে গেছেন। এপির এই খবরকে স্বাগত জানিয়েছেন হিলারি। তবে তার প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, এপির দাবি সত্য নয়।
এপির ঘোষণায় এ পর্যন্ত অনুষ্ঠিত ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনের ফলে অর্জিত ডেলিগেট ছাড়াও ‘সুপার ডেলিগেট’ সংখ্যা যোগ করা হয়েছে। সে কথা উল্লেখ করে স্যান্ডার্সের নির্বাচনী দপ্তর থেকে জানানো হয়, সুপার ডেলিগেটরা জুলাইয়ের শেষ সপ্তাহে দলীয় সম্মেলনে ভোট দেবেন। এর আগে তাদের সংখ্যা হিসাবে আনা অযৌক্তিক। স্যান্ডার্স আশা করছেন, আজকের প্রাইমারিতে চমৎকার ফল অর্জন করে তিনি সুপার ডেলিগেটদের মত পরিবর্তন করতে সক্ষম হবেন। ডেমোক্রেটিক দলের নির্বাচিত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তারা ‘সুপার ডেলিগেট’ হিসেবে দলীয় সম্মেলনে ভোট দেওয়ার অধিকার রাখেন। তাদের প্রায় ৪০০ জন বাছাই পর্বের নির্বাচন শুরু হওয়ার আগেই হিলারির পে নিজেদের সমর্থন ঘোষণা করেন। এখন তাদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭১। অন্যদিকে স্যান্ডার্সের পে রয়েছেন মাত্র ৪৮ সুপার ডেলিগেট। এখনো ৯৩ সুপার ডেলিগেট তাদের সিদ্ধান্ত প্রকাশ করেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত