আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন

মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন

দুই দশক আগে থাইল্যান্ডের দক্ষিণে দেশটির সেনাবাহিনীর ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় মুসলিম বিক্ষোভকারীদের। রোববার ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বার্তাসংস্থা এএফপি'র অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

‘তাক বাই গণহত্যা’ নামে পরিচিত ওই ঘটনায় এই প্রথমবারের মতো প্রকাশ্যে থাকসিন ক্ষমা চাইলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন থাকসিন।

রোববার তিনি বলেছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম স্থানীয় লোকদের দেখাশোনা করার জন্য প্রবল উদ্দেশ্য ছিল আমার। যদি আমার কারণে কোনও ভুল হয়ে থাকে বা কোনও অসন্তোষ হয়ে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

থাই মানবাধিকার সংস্থা দুয়ে জাইয়ের সহ-প্রতিষ্ঠাতা আঞ্চনা হিম্মিনা এএফপিকে বলেছেন, এই প্রথমবারের মতো থাকসিন ক্ষমা চাইলেন। তিনি আরও বলেছেন, যদি তিনি আন্তরিক হন, তাহলে তার উচিত পরিবারের কাছে ক্ষমা চাওয়া।

২০০৪ সালের ২৫ অক্টোবর নারাথিওয়াত প্রদেশের তাক বাই শহরে একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী। এতে সেইসময় নিহত হয়েছিল ৯ জন।

পরে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে সামরিক বাহিনীর ট্রাকে তোলা হয়েছিল। তাদের হাত বেধে মুখ নিচু করে একজনের ওপর আরেকজনকে রাখা হয়েছিল। এতে প্রাণহানি ঘটেছিল ৭৮ জনের।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত