আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘গাজায় অসহনীয় মৃত্যু-ধ্বংসযজ্ঞের পর মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী’

‘গাজায় অসহনীয় মৃত্যু-ধ্বংসযজ্ঞের পর মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী’

পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় 'গভীরভাবে উদ্বিগ্ন' জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে ভাষণে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও অন্যান্য লঙ্ঘনের পাশাপাশি নতুন করে সংযুক্তির আহ্বানে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

গাজায় অসহনীয় মাত্রায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী হয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে 'অনিশ্চিত' উল্লেখ করে মহাসচিব বলেন, আমাদের অবশ্যই যে কোনো মূল্যে পুনরায় শত্রুতা এড়াতে হবে। গাজার জনগণ এরই মধ্যে অনেক কষ্ট ভোগ করেছে।

তিনি বলেন, এখন একটি স্থায়ী যুদ্ধবিরতি, অবশিষ্ট সব বন্দিকে সম্মানজনক মুক্তি, দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে অপরিবর্তনীয় অগ্রগতি, দখলদারিত্বের অবসান এবং গাজাকে অবিচ্ছেদ্য অংশ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত