আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আফগান নারীদের ‘রেডিও বেগম’ পুনরায় সম্প্রচার চালু

আফগান নারীদের ‘রেডিও বেগম’ পুনরায় সম্প্রচার চালু

আফগানিস্তানে অবশেষে নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ পুনরায় সম্প্রচার চালু করতে চলেছে। এর আগে তালেবান কর্তৃপক্ষ, এটিকে বিদেশি টিভি চ্যানেলের অনুমোদনহীন বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে কার্যক্রম বাতিল করেছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবলমাত্র আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন। এদের সহযোগী উপগ্রহ চ্যানেল বেগম টিভি ফ্রান্স থেকে পরিচালিত হয় এবং আফগান স্কুলের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করে। তালেবান দেশে নারী ও মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে।

তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছে, রেডিও বেগম পুনরায় কার্যক্রম শুরু করতে বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে এই স্টেশন অঙ্গীকার করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, এই স্টেশন অঙ্গীকার করেছে, সাংবাদিকতার নীতি ও ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের বিধিনিয়ম মেনে সম্প্রচার করা হবে এবং ভবিষ্যতে কোনও নিয়ম লঙ্ঘন করবে না।
ঙ্কিন্তু এই নীতি ও বিধিনিয়মগুলি কী- তার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। এই বিষয়ে মন্তব্যের জন্য রেডিও বেগমকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান নারীদের শিক্ষা, বিভিন্ন ধরনের পেশা ও জনপরিসর থেকে বহিষ্কার করেছে। তালেবান সংবাদমাধ্যমের ওপর তাদের নিয়ন্ত্রণ জোরালো করায় সাংবাদিকরা, বিশেষ করে নারী সাংবাদিকরা চাকরি হারিয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত