আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গোল্ড কার্ড চালুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প

গোল্ড কার্ড চালুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে নতুন একটি ‘গোল্ড কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কার্ডের মাধ্যমে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে যাবে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করলে ইবি-৫ ভিসার আওতায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ মেলে। তবে নতুন ‘গোল্ড কার্ড’ এই প্রক্রিয়াকে আরও সরল করবে।

গোল্ড কার্ডের মূল্য হবে প্রায় ৫ মিলিয়ন ডলার। এটি গ্রিন কার্ডের মতোই কাজ করবে, তবে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিও সহজ হয়ে যাবে।

ট্রাম্প বলেন, 'ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হবে।'


রুশ ধনকুবেরদের জন্য এই কার্ডের সুযোগ থাকবে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'সম্ভবত, হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি, যারা খুব ভালো মানুষ।'

১৯৯০ সালে কংগ্রেস অনুমোদিত ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়। এর মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি।

কিন্তু ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে 'অর্থহীন, কাল্পনিক ও প্রতারণামূলক' বলে অভিহিত করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন এই ত্রুটিপূর্ণ প্রকল্প বাতিল করে আরও কার্যকর গোল্ড কার্ড প্রোগ্রাম চালু করতে চায়।

গোল্ড কার্ডের ঘোষণা নিয়ে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এই নীতি শুধুমাত্র ধনী বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে, সাধারণ অভিবাসীদের জন্য নয়। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এটি অর্থনীতিতে বড় বিনিয়োগ আনবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত