আপডেট :

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

বিপাকে ইউক্রেন, আগামীকাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি

বিপাকে ইউক্রেন, আগামীকাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি

বাইডেন প্রশাসন বিদায়ের পর বিপদের মুখে পড়েছে ইউক্রেন। এতদিন ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বিপাকে পড়েছে ইউক্রেন। এরইমধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে শান্তি ফেরানোর দায়িত্ব ইউরোপের।

এ ছাড়াও ট্রাম্প জানান, ইউরোপের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র আর নিতে পারবে না। ইউক্রেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং বিরল খনিজ সম্পদ দিলেও অ্যামেরিকা তাকে নিরাপত্তা দেবে না।

দ্রুত খনিজ সম্পদ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই হবে ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিলে তবেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি করবে। তার উত্তরেই ট্রাম্প একথা জানিয়েছেন।

ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউরোপকে।

খনিজ সম্পদ নিয়ে আলোচনা

ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটন যাবেন। ওই দিনই ইউক্রেনের সঙ্গে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল নিয়ে একটি চুক্তি হবে দুই দেশের। এর ফলে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল দেবে।

একথা বলার সময়েই ট্রাম্প মনে করিয়ে দেন, এর বদলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা দেবে, এমনটা মনে করার কারণ নেই। ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের।

ইউক্রেন অবশ্য এখনো আশা হারায়নি। দেশটির সাবেক অর্থমন্ত্রী এবং বর্তমানে ইউক্রেনের অর্থনীতি স্কুলের প্রধান টিমোফাই মিলোভানভ জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনো চলছে।

গত দুই সপ্তাহ ধরে রাজনৈতিক নাটক দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে ট্রাম্পের প্রশাসন নানা কথা বলেছে। তবে এখনো আলোচনা চলছে।

মিলোভানভের বক্তব্য, ট্রাম্পের প্রশাসন একেক জায়গায় একেক রকম বার্তা দিচ্ছে। নিজের দেশের মানুষের কাছে তারা বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর নিরাপত্তা দেবে না। অর্থাৎ, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র আর অর্থ দেবে না। কিন্তু বাস্তবে যে চুক্তির আলোচনা হয়েছিল, তাতে স্পষ্ট বলা হয়েছিল, খনিজের বদলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে।

ট্রাম্প বলেছেন, খনিজ দিয়ে ইউক্রেন এখনো পর্যন্ত তাদের দেওয়া ৫০০ বিলিয়ন ডলারের ঋণ চোকাবে। কিন্তু চুক্তিতে এমন কথাও বলা হয়নি।

মিলোভানভের আশা, শেষপর্যন্ত আলোচনা ফলপ্রসূ হবে। দুই পক্ষই কোনো একটি জায়গায় পৌঁছাবে। এই পরিস্থতিতে জেলেনস্কির ওয়াশিংটন যাওয়া গুরুত্বপূর্ণ।

এদিকে এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ইতালি, জার্মানি, পোল্যান্ডসহ আরও বেশ কিছু ইউরোপীয় দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের করণীয় নিয়ে সেখানে আলোচনা হবে। ইউক্রেনেরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা।

বৃহস্পতিবার ওয়াশিংটনে স্টারমারের ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা আছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত