আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকরঃ ট্রাম্প

কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকরঃ ট্রাম্প

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর আজ মঙ্গলবার থেকে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেইসঙ্গে, চীন থেকে যেসব পণ্য আনা হবে, সেগুলোর আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডা’র সময় শেষ হয়ে গেছে।

ট্রাম্প বলেছেন, মেক্সিকো বা কানাডার জন্য আর কোনও সুযোগ নাই। শুল্কের বিষয়টি সম্পূর্ণভাবে ঠিক করাই আছে। আগামীকাল থেকে এটি কার্যকর হবে।

সত্যি বলতে, তাদের যা করতে হবে তা হলো— গাড়ির কারখানা ও অন্যান্য জিনিস যুক্তরাষ্ট্রে নির্মাণ করা। সেক্ষেত্রে তাদের কোনও শুল্ক দিতে হবে না।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ওই বক্তব্যেরে কারণে উত্তর আমেরিকায় একটি বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিবে।

এইদিকে, এই ঘটনায় সোমবার কানাডাও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হলে তারা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে।

কিন্তু এ বিষয়ে মেক্সিকো এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত