আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অবৈধভাবে নিজ দেশে প্রবেশ, সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

অবৈধভাবে নিজ দেশে প্রবেশ, সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

অবৈধভাবে নিজ দেশে ফিরে আটক হওয়া জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলিকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

২০২১ সালের অক্টোবরে ইউক্রেনের চেরনোমোর্স্ক শহর থেকে একটি ফেরিতে গোপনে জর্জিয়ার বন্দর নগরী পোতিতে পৌঁছান সাকাশভিলি। এরপর তাকে আটক করা হয় এবং অবৈধ সীমান্ত অতিক্রমে অভিযুক্ত করা হয়।

তিবিলিসি সিটি কোর্টের বিচারক মিখাইল ঝিন্দজোলিয়া রায় পড়ার সময় আদালত কক্ষে হৈ চৈ সৃষ্টি হয়। বেলিফদের সাকাশভিলির পক্ষের কিছু লোককে সেখান থেকে বের করে দেওয়া হয়।

২০১৩ সালে জর্জিয়া ছেড়ে যাওয়ার পর সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে চারটি ফৌজদারি তদন্ত শুরু হয়। তিনি এখন ইউক্রেনের নাগরিকত্ব নিয়েছেন।

দুটি মামলায় এই রাজনীতিবিদকে তিন এবং ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১২ মার্চ একটি আদালত তাকে রাষ্ট্রীয় তহবিলের ৩.২ মিলিয়ন ডলারেরও বেশি আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে নয় বছরের কারাদণ্ড দেয়।

২০০৭ সালের ৭ নভেম্বর বিরোধী দলের সমাবেশ ছত্রভঙ্গ করা এবং জর্জিয়ান টিভি কোম্পানি ইমেদির অফিস ধ্বংস করার মামলাগুলো এখনো বিচারাধীন।

২০২২ সালের মে মাসে প্রাক্তন জর্জিয়ান প্রেসিডেন্টকে স্বাস্থ্যের অবনতির কারণে তিবিলিসির ভায়ামেড বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তিনি আজও সেখানে ভর্তি আছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত