আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পের গুলি লাগার পর গির্জায় ছুটে গিয়েছিলেন পুতিন

ট্রাম্পের গুলি লাগার পর গির্জায় ছুটে গিয়েছিলেন পুতিন

যুক্তরাষ্ট্রে গত বছর নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর তার জন্য গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২১ মার্চ) মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত হয়ে এ কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।


ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে গত সপ্তাহে পুতিনের সঙ্গে দেখা করেন উইটকফ। সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন আমাকে একটি ঘটনা বলেছিলেন। যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করা হয়েছিল, তখন তিনি স্থানীয় গির্জায় যান, তার ধর্মগুরুর সঙ্গে দেখা করেন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেন।


উইটকফ বলেন, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বলে পুতিন এটি করেননি, বরং দু'জনের মধ্যে বন্ধুত্ব রয়েছে এবং তিনি তার বন্ধুর জন্য প্রার্থনা করেন।

সেদিনের সমাবেশে ট্রাম্প মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে যান। বক্তৃতা দেওয়ার সময় তার ডান কানে গুলিবিদ্ধ হয়।


ট্রাম্পের বিশেষ দূত পুতিনের সঙ্গে বৈঠকের বর্ণনা করে বলেন, পুতিন একজন শীর্ষস্থানীয় রুশ শিল্পীর কাছ থেকে ট্রাম্পের একটি সুন্দর প্রতিকৃতি তৈরির নির্দেশও দিয়েছিলেন। তিনি সেটি আমাকে দিয়েছেন এবং ট্রাম্পের কাছে নিয়ে যেতে বলেছেন।

বিশেষ দূত স্মরণ করে বলেন, পুতিনের এসব অবহিত করার পর ট্রাম্প এতে মুগ্ধ হয়ে যান।

উইটকফ ইউক্রেন সংঘাতের ব্যাখ্যা দিয়ে বলেন, আমি পুতিনকে খারাপ লোক মনে করি না। যুদ্ধ এবং এর কারণগুলোর সমস্ত উপাদান -  এটি একটি জটিল পরিস্থিতি।

তথ্যসূত্র: নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মেইল

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত