আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হাঙ্গেরি যাচ্ছেন নেতানিয়াহু, গ্রেপ্তারের আহ্বান অ্যামনেস্টি

হাঙ্গেরি যাচ্ছেন নেতানিয়াহু, গ্রেপ্তারের আহ্বান অ্যামনেস্টি

হাঙ্গেরির প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।


হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে বুধবার (২ এপ্রিল) নেতানিয়াহু ইউরোপীয় দেশটি সফর করবেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এ আহ্বান জানানো হয়।


গাজায় ইসরায়েলের বর্বরতার জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরির অরবান জানিয়েছেন, তিনি এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন না। যদিও ইইউ'র সদস্য রাষ্ট্র হিসেবে হাঙ্গেরিকে আইসিসির জারি করা যে কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হবে।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈশ্বিক গবেষণা, অ্যাডভোকেসি ও নীতি বিভাগের প্রধান এরিকা গুয়েভারা-রোজাস বলেছেন, নেতানিয়াহু একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে যুদ্ধে অনাহারকে কাজে লাগানও, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ এবং মানবতাবিরোধী অপরাধ যেমন: হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

তিনি জানান, আইসিসির সদস্য হিসেবে নেতানিয়াহু যদি হাঙ্গেরি যদি দেশে ভ্রমণ করে তবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে। আইসিসির সদস্যভুক্ত রাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা না হলে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও অপরাধ করতে উৎসাহিত হবে।

এরিকা গুয়েভারা-রোজাস বলেন, নেতানিয়াহুর কথিত সফরকে আইসিসি এবং আদালতের কাজকে দুর্বল করার একটি নিন্দনীয় প্রচেষ্টা হিসেবে দেখা উচিত। এটি ভুক্তভোগী ফিলিস্তিনিদের প্রতি অপমান, যারা ন্যায়বিচারের জন্য আদালতের দিকে তাকিয়ে আছেন। হাঙ্গেরির আমন্ত্রণ আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত