আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করলো চীন

শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করলো চীন

মার্কিন প্রশাসনের নতুন করে বড় আকারের শুল্ক আরোপের পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে একটি মামলা দায়ের করেছে চীন।


বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মামলা দায়ের বিষয়টি জানিয়েছেন।


মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 'ডব্লিউটিওর নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করে, ডব্লিউটিও সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে এই পদক্ষেপ নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলাকে দুর্বল করে।

চীনা মুখপাত্র আরও বলেন, এটি একটি সাধারণ একতরফা গুন্ডামিমূলক অনুশীলন, যা বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলার স্থিতিশীলতাকে বিপন্ন করে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।


শুধু মামলাই নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থাও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে, সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪% অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হবে করা হবে। মার্কিন শুল্ক 'আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়'।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত