আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফিলিস্তিন ইস্যুতে কী করণীয়, বললেন আজহারি

ফিলিস্তিন ইস্যুতে কী করণীয়, বললেন আজহারি

ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কী করা উচিত, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। আজ রোববার বিকালে তার ভেরিফায়েড ফেসবুকে এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে আজহারি লেখেন— গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হলো— জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া।

শুধু পণ্য বয়কট নয়, বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা আজহারি লিখেন— ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না।

মুসলিমদের গবেষণায় জোর দেওয়ার বিষয়ে মিজানুর রহমান আজহারি আরও বলেন— একজন মুসলিম হিসেবে শিক্ষা-গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এজন্যই রাসুল ﷺ বলেছেন— দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।

বর্তমানে মুসলিম বিশ্ব নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের লিপ্ত রাখছে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামিক স্কলার লেখেন— আমরা মুসলিমরা নানা আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না। ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না।

স্ট্যাটাসের শেষাংশে আবু দাঊদের ৪ হাজার ২৯৯ নম্বর হাদিস উল্লেখ করে আজহারি লিখেন— আল্লাহর রাসুল ﷺ বলেন— ‘অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের ওপর একত্রিত হয়। ’ একজন বলল, ‘আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত