আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। গতকাল রোববার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের তীব্র নিন্দা জানান।

প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক মাসের মধ্যে  মরক্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি এটি। এদিন দেশটির রাজধানীর বিভিন্ন সড়কে ঢল নামে বিক্ষোভকারীদের। তারা ইসরায়েলের পতাকা পদদলিত করেন। তারা হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন। এ ছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন।

গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। মরক্কোর বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার মানুষ। 

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। কারন, গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন। আরব দেশগুলো এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। অধিকার গোষ্ঠীগুলো একে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলেও অভিহিত করেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত