আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

প্রাক্তনকে শিক্ষা দিতে মুরগি চুরি করলেন প্রেমিক

প্রাক্তনকে শিক্ষা দিতে মুরগি চুরি করলেন প্রেমিক

জেল থেকে ছাড়া পাওয়ার পর আড়াই ঘণ্টা সময়ও পার হয়নি। তার মধ্যেই হাজির হয়েছেন প্রাক্তন প্রেমিকার বাসায়। সেখান থেকে প্রেমিকার পোষা মুরগি চুরি করে পালালেন প্রেমিক! অবশ্য কিছুক্ষণের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সেই প্রেমিক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। 

গত ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কিটসাপ কাউন্টি এলাকায় এমন কাণ্ড ঘটে। ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভেতর থেকে এক যুবককে গ্রেফতার করছে পুলিশ। যুবকের হাতে রয়েছে একটি মুরগি। পুলিশকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠেন সেই যুবক।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই যুবক সেদিন জেল থেকে ছাড়া পেয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার আড়াই ঘণ্টার মধ্যেই হাজির হন প্রাক্তন প্রেমিকার বাড়িতে। কিন্তু প্রেমিকা দেখা না করায় তার পোষা মুরগি চুরি করে নিয়ে পালিয়ে যান তিনি।

প্রাক্তন প্রেমিকা বলেন,তাদের সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে। কিন্তু হঠাৎ করেই প্রাক্তন প্রেমিক বাড়িতে হাজির হন প্রেমিক। দরজা খুলতে অস্বীকার করলে, বাইরে দাঁড়িয়েই হুমকি দিতে থাকেন তিনি। বাড়িতে পলি নামে একটি পোষা মুরগি ছিল। দরজা না খোলায় পোষা মুরগি পলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান প্রাক্তন প্রেমিক। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করেন ওই নারী। সেই সময় যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশ। পরে একটি জঙ্গলে মুরগিসহ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের সঙ্গে থাকা ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড করা হয়।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে জঙ্গলের ভেতর লুকিয়ে আছেন এক যুবক। পুলিশ তাকে ঘিরে ধরলে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মুরগির কোনো ক্ষতি করবেন না। তাকে আঘাত দেবেন না দয়া করে।’

মূলত প্রাক্তন প্রেমিকাকে শিক্ষা দিতেই পোষা মুরগিটি চুরি করেন তিনি। পরবর্তীতে মুরগিটি উদ্ধার করে ওই নারীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত