আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সঙ্কুচিত ভূমিতে আটকে পড়েছে ফিলিস্তিনিরা

সঙ্কুচিত ভূমিতে আটকে পড়েছে ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজায় গত মাসে যুদ্ধবিরতি ভেঙে দীর্ঘদিনের গণহত্যার যুদ্ধ পুনরায় শুরুর পর থেকে ক্রমশ গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে দখলদার ইসরায়েল।

আজ সোমবার লাইভ প্রতিবেদনে তুর্কিভিত্তিক গণমাধ্যম টিআরটি জানায়, দখলদার বাহিনী এখন গাজার ৫০ শতাংশেরও বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর সঙ্গে ক্রমশ সঙ্কুচিত জমির টুকরোয় আটকে পড়ছে ফিলিস্তিনিরা।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বৃহত্তম এলাকা থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। জায়গাগুলো বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে।

পৃথক প্রতিবেদনে টিআরটি জানান, আজ সোমবার গাজার মধ্যাঞ্চল থেকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী মধ্য গাজার ফিলিস্তিনিদের পালাতে বাধ্য করে চলেছে। সেই সঙ্গে দেইর আল বালাহ শহর থেকেও নতুন করে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই তার এক্স-পোস্টে দেইর আল বালাহের পাঁচটি এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি মানচিত্রও শেয়ার করেছেন।

আজ ভোর থেকে সাংবাদিকসহ ১০ ফিলিস্তিনিকে হত্যা

আজ সোমবার ভোর থেকে গাজাজুড়ে ধারাবাহিক হামলায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

একটি মেডিকেল সূত্রের বরাতে টিআরটি জানায়, দখলদার বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য একটি তাঁবুতে হামলা চালায়। এতে ওই একজন সাংবাদিক এবং আরেকজন বেসামরিক ব্যক্তি নিহত হন। এই সময় আরও ৯ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত সাংবাদিকের নাম হেলমি আল-ফাকাওয়ি।

গাজার মধ্যাঞ্চলের পশ্চিম দেইর আল-বালাহ শহরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুই জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পূর্ব গাজা শহরের জেইতুন পাড়ায় একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় আরও তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজা শহরের আল-জুরন এলাকায় আরেকটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওয়াফা আরও জানায়, উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি হামলায় আরও দু'জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত