আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি

চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি

চীন যদি ৩৪ শতাংশের পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, এক্ষেত্রে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে ট্রাম্প তার ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবসের' অংশ হিসেবে চীনা আমদানির ওপর ৩৪ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর রোববার পাল্টা শুল্ক বসায় বেইজিং।

ট্রাম্প গতকাল সোমবার সোশাল মিডিয়ার এক পোস্টে ওই শুল্ক বাতিলে চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দিয়েছেন। বেইজিং তা না করলে ৫০ শতাংশ নতুন শুল্ক বসবে।

এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অর্থনৈতিক উৎপীড়নের’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস বলেছে, ‘বেইজিং তার বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।’

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যদি নিজের হুমকি অনুযায়ী আদেশ দেন, তাহলে মার্কিন কোম্পানিগুলোকে চীনা পণ্য আমদানিতে ১০৪ শতাংশ শুল্ক গুনতে হতে পারে। কারণ মার্চেই ২০ শতাংশ এবং গত সপ্তাহে ৩৪ শতাংশ- মোট ৫৪ শতাংশ শুল্ক ইতোমধ্যে রয়েছে। নতুন করে ৫০ শতাংশ বসলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি ও বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে আরও বলেন, ‘আমাদের সঙ্গে শুল্ক নিয়ে চীনের অনুরোধে চলা সব আলোচনা বন্ধ করা হবে!’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত