আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল গিয়ে সৌদি আরবে

ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল গিয়ে সৌদি আরবে

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। কিন্তু সেই ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। 

আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়, এনিয়ে দ্বিতীয়বারের মতো হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে পড়ল।  

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হুতিরা স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। কিন্তু এটি মাঝপথে সৌদতে পড়ে। তবে সৌদি আরবের ঠিক কোথায় পড়েছে তা বলা হয়নি।  

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। তবে ইসরায়েলে এনিয়ে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি।

এইদিকে এই ঘটনায় সৌদি বা হুতি কোনো মন্তব্য করেননি। তবে হুতির পক্ষ থেকে বলা হয়, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত