আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে রেখেছেন: অমিত শাহ

মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে রেখেছেন: অমিত শাহ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে' সহায়তা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ রোববার কলকাতার স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলার সীমান্ত খুলে দিয়েছেন। তিনি কখনো অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না। কেবল বিজেপিই এটি করতে পারে।

অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি।

তিনি জানান, তৃণমূল কংগ্রেস সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি দিলে, আমরা অনুপ্রবেশ বন্ধ করব। কিন্তু, বাংলার শাসক দল কখনই বিএসএফকে জমি দেবে না, কারণ তারা চায় ক্ষমতায় থাকার জন্য অনুপ্রবেশ অব্যাহত থাকুক।

'মমতা অপারেশন সিন্দুর এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন'

একই সভায় অমিত শাহ উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য' অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনী আইনের 'বিরোধিতা' করেছেন।

তিনি জানান, মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন। এর মাধ্যমে তিনি এই দেশের মা ও বোনদের অপমান করছেন। ২০২৬ সালে (বিধানসভা ভোটে) মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন।

মমতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপারেশন সিঁদুরকে কাজে লাগানোর চেষ্টা করছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত