আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুদ্ধবিরতি চুক্তি করতে আবারও ব্যর্থ হয়েছে রাশিয়া- ইউক্রেন

যুদ্ধবিরতি চুক্তি করতে আবারও ব্যর্থ হয়েছে রাশিয়া- ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের দ্বিতীয় দফার সরাসরি শান্তি আলোচনা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবে দুই দেশের মধ্যে আরও যুদ্ধবন্দি বিনিময় নিয়ে সমঝোতা হয়েছে।

আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন দাবি করেছে রাশিয়া নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। যদিও রাশিয়ান প্রতিনিধি দল কয়েকটি নির্দিষ্ট এলাকায় দুই-তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে পূর্ণ যুদ্ধবিরতি এখনো সম্ভব হয়নি। কিন্তু সোমবার তুরস্কের ইস্তাম্বুলে এক ঘণ্টারও বেশি সময় আলোচনায় উভয় পক্ষ অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দি এবং ২৫ বছরের কম বয়সীদের বিনিময়ে সম্মত হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে শুরু হওয়া যুদ্ধ বন্ধের দ্বিতীয় দফাও ব্যর্থ হলো। দীর্ঘ যুদ্ধের পর বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করেছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা দক্ষিণ ক্রিমিয়াও অন্তর্ভুক্ত।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানান, ইউক্রেন অন্তত ৩০ দিনের জন্য পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে, কিন্তু রাশিয়া তা মেনে নেয়নি। তবে মস্কো ইস্তাম্বুলে যুদ্ধবিরতির জন্য  কিছু পরিকল্পনা তুলে ধরেছে। দুপুরে মস্কো-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া শর্ত দিয়েছে দক্ষিণ-পূর্বের চারটি আংশিক দখলকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনার শুরুনির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনার শুরু
আলোচনা শেষ হলেও যুদ্ধবিরতি প্রস্তাব উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কিন্তু বন্দি বিনিময়ের পাশাপাশি দুই দেশ তাদের ১২,০০০ সৈন্যের মৃতদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত