আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মোসাদের এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝুলাল ইরান

মোসাদের এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝুলাল ইরান

পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স আজ সোমবার এই তথ্য জানিয়েছে বলে জানায় দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম ইসমাইল ফকরি। এর মধ্য দিয়ে গত কয়েক সপ্তাহে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

ইরানের বিচারবিভাগ-সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইনের খবরে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখায় ইসরায়েলি গুপ্তচর সংস্থার এক ‘ছদ্মবেশী এজেন্টের’ ফাঁসি কার্যকর করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, ইসমাইল ফকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং ইরানের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অভিযোগ।

২০২৩ সালের ডিসেম্বরে ইরানি কর্তৃপক্ষ ফকরিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে।

ইরানের বিচার বিভাগ জানায়, তার ফাঁসি ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘বড় ধরনের আঘাত’ হিসেবে বিবেচিত হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত