আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

কস্টার বদলে ম্যাচা ট্রেন্ডে তরুণরা, কমছে জনপ্রিয়তা

কস্টার বদলে ম্যাচা ট্রেন্ডে তরুণরা, কমছে জনপ্রিয়তা

কফি সংস্কৃতিতে চলছে বড় পরিবর্তন। বিশেষ করে তরুণ প্রজন্ম জেন জেডরা এখন আর ঐতিহ্যবাহী কফি শপের দিকে আগের মতো আকৃষ্ট হচ্ছে না। তারা ঝুঁকছে ম্যাচা-ভিত্তিক পানীয়র দিকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের জনপ্রিয় কফি চেইন কস্টা কফি তরুণদের কাছে দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে। কফির দাম বাড়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর ভোক্তাদের বদলে যাওয়া রুচির কারণে কস্টা চাপে পড়েছে। কোকা-কোলা মালিকানাধীন এই চেইনটি বিক্রির কথাও ভাবছে। সম্ভাব্য বিক্রিমূল্য ধরা হচ্ছে প্রায় ২ বিলিয়ন পাউন্ড, যা ২০১৯ সালে কেনা দামের অর্ধেকেরও কম।

 


অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক নতুন ব্র্যান্ড ব্ল্যাঙ্ক স্ট্রিট কফি তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। টিকটকে ভাইরাল হওয়া নানা ম্যাচা ড্রিঙ্ক, দোকানের সাজসজ্জা আর বিশেষ আয়োজনের কারণে তারা দ্রুত বিস্তার ঘটাচ্ছে। শুধু লন্ডনেই তাদের ৩৫টির বেশি শাখা খোলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় কফি চেইনগুলো এখন মাঝপথে আটকে গেছে। তারা না খুব সস্তা, না খুব প্রিমিয়াম। ফলে স্বাধীন ক্যাফে ও ছোট চেইনগুলো বাজার দখল করছে।

ম্যাচার জনপ্রিয়তার কারণ হিসেবে বলা হচ্ছে- এতে ক্যাফেইনের মাত্রা তুলনামূলক কম, আবার অ্যান্টিঅক্সিডেন্ট বেশি। একইসঙ্গে রঙিন ও দৃষ্টিনন্দন হওয়ায় তরুণরা সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ার করতেও আগ্রহী।

 

ম্যাচার যাত্রা

ম্যাচার যাত্রা শুরু প্রায় ৮০০ বছর আগে। ধারণা করা হয়, ১২০০ সালের দিকে জেন বৌদ্ধ ভিক্ষু ‘এইসাই’ চীন থেকে পাউডার চা জাপানে নিয়ে আসেন। ধীরে ধীরে এটি ‘চানোয়ু’ বা জাপানি চা অনুষ্ঠানের মূল উপাদান হয়ে ওঠে যেখানে ধ্যান, আতিথেয়তা এবং ‘ওয়াবি-সাবি’ অর্থাৎ সরলতার সৌন্দর্য উদযাপন করা হয়। ১৫০০ সালের দিকে চা গুরু ‘সেন নো রিকিউ’ এর প্রস্তুত প্রক্রিয়াকে আরও নিখুঁত ও সুষম করে তোলেন। আজও ম্যাচার প্রতিটি চুমুক জাপানের ঐতিহ্যের সাথে যুক্ত করে রাখে পানকারীকে।

ম্যাচার গুণাগুন

সবুজ রঙের জন্যই নয়, স্বাস্থ্যগুণের কারণেও ম্যাচার জনপ্রিয়তা এখন তুঙ্গে। সাধারণ গ্রিন টিতে চা-পাতা ভিজিয়ে রেখে ফেলে দেওয়া হয়, কিন্তু ম্যাচায় মিহি গুঁড়ো করা পুরো পাতা পান করা হয়। তাই প্রতিটি চুমুকেই মেলে বাড়তি উপকারিতা বিশেষ করে অ্যান্টি-অক্সিডেন্ট। গবেষণা বলছে, এক কাপ ম্যাচায় থাকে সাধারণ গ্রিন টির তুলনায় প্রায় তিনগুণ বেশি ক্যাটেচিন যা ক্ষতিকর ‘ফ্রি র‍্যাডিক্যাল’ নিষ্ক্রিয় করে শরীরকে সুরক্ষা দেয়। এটি হৃদরোগের ঝুঁকি, রক্তচাপ নিয়ন্ত্রণ ও ‘খারাপ’ এলডিএল কোলেস্টেরল কমাতেও সহায়ক বলে মনে করা হয়।

 

ম্যাচা শুধু স্বাস্থ্যকর নয়, এটি এক স্মার্ট এনার্জি বুস্টারও। এতে রয়েছে ক্যাফেইন, তবে আছে এল-থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড, যা মনোসংযোগ ও শান্ত ভাব জাগায়। ফলে কফির মতো হঠাৎ চনমনে হয়ে আবার ক্লান্তি নেমে আসে না বরং সারা দিন মেলে স্থির ও মসৃণ শক্তি। এ ছাড়া ম্যাচা বিপাকক্রিয়া বাড়াতে ও শরীর থেকে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর ক্লোরোফিল লিভারের কার্যকারিতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখে। তাই অনেকেই বলেন, এক কাপ ম্যাচা যেন দিনের শুরুতে এক টুকরো প্রাণশক্তি ও সতেজতার প্রতিশ্রুতি।

সোশ্যাল মিডিয়ায় ম্যাচা ক্রেজ

গাঢ় সবুজ রং আর ফেনাযুক্ত টেক্সচারের জন্য ম্যাচা এখন সোশ্যাল মিডিয়ার প্রিয় তারকা। শুধু ইনস্টাগ্রামেই #matcha হ্যাশট্যাগে মিলিয়ন মিলিয়ন পোস্ট। স্টাইলিশ লাটে বা উজ্জ্বল স্মুদি বোল সব জায়গায়ই ম্যাচার উপস্থিতি এখন চোখে পড়ার মতো। ট্রেন্ডি ক্যাফেগুলোতে এখন আলাদা ম্যাচা মেনু। লেয়ারড লাটে, রঙিন ফ্রাপে, আইসড ড্রিঙ্ক সবই যেন ক্যামেরাবন্দি হওয়ার অপেক্ষায়। মৌসুমি ফ্লেভার যেমন স্ট্রবেরি ম্যাচা বা ভ্যানিলা ম্যাচা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এমনকি বড় আন্তর্জাতিক চেইনগুলোও এখন ম্যাচা যোগ করেছে তাদের মেনুতে। ক্রেজ শুধু পানীয়তে সীমাবদ্ধ নয়; ম্যাচা কুকিজ, কেক, আইসক্রিম, প্যানকেক সবই এখন জনপ্রিয় তালিকায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত