আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ইন্দোনেশিয়ায় নারীদের ঝাড়ু মিছিল: দুর্নীতি ও অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ

ইন্দোনেশিয়ায় নারীদের ঝাড়ু মিছিল: দুর্নীতি ও অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ

আইনপ্রণেতাদের সুযোগ–সুবিধা বৃদ্ধি ও পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপী রঙের পোশাক পরে, ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন ইন্দোনেশিয়ার নারীরা। আজ বুধবার রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে তাদের এই বিক্ষোভ দেশটিকে নাড়িয়ে দিয়েছে।

বিক্ষোভ আয়োজন করেছে দ্য অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন। সংগঠনটি জানান, রাষ্ট্রীয় দুর্নীতি, অপচয় এবং নিরাপত্তা বাহিনীর দমন–পীড়নকে প্রতীকীভাবে ঝেঁটিয়ে বিদায় করার বার্তাই ঝাড়ুর মাধ্যমে দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “পুলিশ সংস্কার করো” এবং “তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে।”

গত সপ্তাহে শুরু হওয়া আন্দোলন বৃহস্পতিবার রাতে নতুন মাত্রা পায়, যখন পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল ট্যাক্সি চালকের মৃত্যু হয়। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। কোথাও কোথাও দাঙ্গা ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

এর আগে সহিংস প্রতিক্রিয়ার আশঙ্কায় নারীদের নেতৃত্বাধীন এই জোট সোমবারের কর্মসূচি বাতিল করেছিল। কিন্তু বুধবারের শান্তিপূর্ণ বিক্ষোভে তারা আবারও রাস্তায় নামে।

বিক্ষোভে অংশ নেওয়া ৩০ বছর বয়সী রিজকি আনন্দ বলেন, “আমরা দেখাতে চাই আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছে। এখন যদি সরকার এসবকে রাষ্ট্রদ্রোহিতা বলে, তবে প্রশ্ন উঠবে।”

দেশজুড়ে উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বুধবার চীনে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে।

এর আগে দেশে অস্থিরতার কারণে তিনি সফর বাতিল করেছিলেন এবং চীনের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার তিয়েনআনমেন স্কয়ারের কুচকাওয়াজে যোগ দেন।

প্রাবোও আগে বলেছিলেন, সহিংসতা হলে সামরিক বাহিনী ও পুলিশ কঠোরভাবে দমন করবে। এমনকি বিক্ষোভে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের চিহ্ন আছে বলেও তিনি অভিযোগ করেছিলেন।

ইন্দোনেশিয়ার মানবাধিকার বিষয়ক জাতীয় কমিশন জানান, এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তদন্ত করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও ইন্দোনেশীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে— মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে খতিয়ে দেখতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত