আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

হোয়াইট হাউসে ট্রাম্পের মধ্যস্থতায় নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চাইলেন

হোয়াইট হাউসে ট্রাম্পের মধ্যস্থতায় নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চাইলেন

চলতি মাসের শুরুতে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ২৯ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানির কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ফোনালাপে দুঃখ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হোয়াইট হাউস জানায়, হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নাগরিক নিহত হওয়ায় নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কাতারের ভূখণ্ড লক্ষ্য না করার অঙ্গীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চাওয়া এবং আগাম হামলা না চালানোর প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, ইসরায়েল দাবি করেছে—দোহায় হামলার লক্ষ্য ছিল গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্ত হামাস নেতারা। হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা রক্ষা পান।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত