আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

যুক্তরাষ্ট্র ও চীন মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজের ওপর অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু করেছে। খেলনা থেকে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেল– সব ধরনের পণ্যবাহী জাহাজের ওপরই এই ফি প্রযোজ্য হবে। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র আকার নিচ্ছে। 

রয়টার্সের খবর অনুযায়ী, গত সপ্তাহে চীন তাদের রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক তিন গুণ পর্যন্ত বাড়ানোর হুমকি দেন। তবে সপ্তাহান্তে উভয় পক্ষই কিছুটা শান্তভাবে প্রতিক্রিয়া জানায়। তারা জানিয়েছে, দুই দেশের আলোচক দলের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে এবং সমাধানের পথ খোঁজা হচ্ছে। 

চীন জানায়, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, পরিচালিত বা নিবন্ধিত জাহাজের ওপর এই বিশেষ ফি আদায় শুরু হয়েছে। তবে চীনে নির্মিত জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে। এ ছাড়া খালি জাহাজ যেগুলো মেরামতের জন্য চীনা শিপইয়ার্ডে ঢুকবে, তারাও ফি থেকে মুক্ত থাকবে। এই ফি প্রতি যাত্রায় প্রথম বন্দরে অথবা বছরে প্রথম পাঁচটি যাত্রার জন্য প্রযোজ্য হবে, যা প্রতিবছর ১৭ এপ্রিল থেকে কার্যকর হবে। 

যুক্তরাষ্ট্র চলতি বছর ঘোষণা দেয়, চীনা মালিকানাধীন বা পরিচালিত জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপ করবে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত