আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস ম্যাট্টিসকে বেছে নিলেন ট্রাম্প

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস ম্যাট্টিসকে বেছে নিলেন ট্রাম্প

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস ম্যাট্টিসের নাম ঘোষণা করেছেন। ওহাইও অঙ্গরাজ্যে সমর্থকদের এক র‌্যালিতে ম্যাট্টিসের নাম ঘোষণা করে ট্রাম্প বলেন, তিনি আমাদের সবচেয়ে সেরা।

ম্যাট্টিস ‘ব্যাড ডগ’(পাগলা কুকুর) হিসেবে খ্যাত। স্পষ্টবাদী বক্তা হিসেবে তার পরিচিতি রয়েছে।

মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষ করে ইরান ইস্যুতে ওবামার নীতির কট্টর সমালোচক ছিলেন তিনি। তার মতে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও শান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইরান।

‘আমেরিকা ভ্রমণে আপনাকে ধন্যবাদ-২০১৬’ উপলক্ষে আয়োজিত সমর্থকদের র‌্যালিতে ট্রাম্প বলেন, ‘ম্যাড ডগ’ ম্যাট্টিসকে আমাদের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ দিতে যাচ্ছি।

৬৬ বছর বয়েসী ম্যাট্টিসকে তিনি প্রকৃত জেনারেলদের জেনারেল বলে আখ্যায়িত করেন।

সাবেক এ জেনারেল ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধে একটি ব্যাটালিয়ন ও ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি ট্রাস্কফোর্সের নেতৃত্ব দেন।

ম্যাট্টিস ২০০৩ সালে ইরাক আক্রমণে এবং পরবর্তী বছরে ফাল্লুজা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আমেরিকার সেন্ট্রাল কমান্ডের কমান্ডার হিসাবে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন তিনি।

তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ম্যাট্টিসের নিয়োগে আইনি জটিলতা রয়েছে। আমেরিকার আইনে প্রতিরক্ষা বাহিনী থেকে অবসর গ্রহণের অন্তত ৭ বছরের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে।

অবশ্য কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ সংক্রান্ত বিধি সংশোধন করে তাকে নিয়োগ দিতে তেমন সমস্যা হবে না রিপাবলিকানদের।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত