আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গিয়ে বৌদ্ধদের বিক্ষোভের মুখে কফি আনান

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গিয়ে বৌদ্ধদের বিক্ষোভের মুখে কফি আনান

রোহিঙ্গা মুসলিমদের অবস্থা দেখতে রাখাইনে গিয়ে সেখানকার কট্টরপন্থি বৌদ্ধদের বিক্ষোভের মুখে পড়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। আনানের নেতৃত্বে একটি আন্তর্জাতিক কমিশন শুক্রবার রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে যান। খবর বিবিসি বাংলার।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার ব্যাপক নির্যাতন চালাচ্ছে বলে য়ে অভিযোগ উঠেছে, সেটি সরেজমিনে তদন্ত করে দেখতে চায় এই কমিশন।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সর্বশেষ দফা সহিংসতা শুরুর আগে মিয়ানমারের নেত্রী অং সান সুচি নয় সদস্যের এই আন্তর্জাতিক কমিশন গঠন করেছিলেন। কমিশনে মিয়ানমারের ছয়জন এবং কফি আনান ছাড়া আরও দুজন বিদেশি প্রতিনিধি রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সিটুয়ে পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বিমানবন্দরের বাইরে এসময় কফি আনানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন শ’খানেক বিক্ষোভকারী।

বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'কোফি আনান কমিশন নিষিদ্ধ করো'। 'আমরা কোফি আনান কমিশন চাই না' বলে তারা শ্লোগানও দেয়।বিক্ষোভকারীদের একজন বলেন, ‘রাখাইন রাজ্যে যা ঘটছে সেটা আমাদের আভ্যন্তরীন ব্যাপার। এখানে আমরা বিদেশদিরে হস্তক্ষেপ চাই না।’

জাতিসংঘের হিসেবে অনুযায়ী, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সর্বশেষ অভিযানের মুখে অন্তত ১০ হাজার রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত