আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের দু’সপ্তাহ পর জীবিত সেনা উদ্ধার

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের দু’সপ্তাহ পর জীবিত সেনা উদ্ধার

ইন্দোনেশিয়ার দূরবর্তী জঙ্গলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দু’সপ্তাহ পর এক সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পরেও অলৌকিকভাবে বেঁচে ছিলেন তিনি। শুক্রবার এক সেনা মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনা মুখপাত্র সাবরার ফাধিলাহ এএফপিকে জানিয়েছেন, ইয়োহানেস সিয়াহপুতরা নামের ওই সেনাকে বৃহস্পতিবার রাতে বর্নো দ্বীপের বাসিন্দারা খুঁজে পান। ফাধিলাহ এক ক্ষুদেবার্তায় বলেছেন, ‘ইশ্বরকে ধন্যবাদ যে আমরা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

উদ্ধার পাওয়া ওই সেনা হাত, কোমর এবং পায়ে আঘাত পেয়েছেন। বহুদিন ধরে না খেতে পেয়ে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। নভেম্বরের ২৪ তারিখে বেল-৪১২ হেলিকপ্টারে ওই সেনাসহ আরো চারজন সেনা ছিলেন।

কপ্টারটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তিনদিন পর এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। কপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর তিনজন নিহত হয়। সেসময় একজন নিঁখোজ ছিলেন। অবশেষে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে গত মার্চে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সুলাওয়েশিতে খারাপ আবহাওয়ার কারণে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন প্রাণ হারায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত