আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে : ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্পের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে : ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহঘান সতর্ক করে দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো এ তথ্য জানিয়েছে।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এ যুদ্ধের ফলে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ধ্বংস হয়ে যাবে।’

তিনি বলেন, ‘শত্রুরা হয়তো ভূয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এবং তাদের বস্তুগত সামর্থ্যের ওপর ভিত্তি করে আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে পারে। এ ধরণের যুদ্ধ মানে হচ্ছে ইহুদি শাসনের (ইসরায়েল) ধংস এবং এর সঙ্গে যুক্ত হয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চল যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে।’

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি বিজয়ী হলে ইরানের পরমাণু কর্মসূচি সীমিতকরণে প্রেসিডেন্ট ওবামা যে চুক্তি করেছেন তিনি তার অবসান ঘটাবেন। এই চুক্তিকে ‘সবচেয়ে বাজে চুক্তি’ বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। এছাড়া তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ারও ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্পের বিষয়ে মন্তব্য করতে গিয়ে হোসেইন দেহঘান বলেন, ‘ট্রাম্পের চরিত্র ও তার সবকিছুর মূল্য ডলারে নির্ধারণের প্রবণতা বিশ্লেষণ করে বলা যায়, তিনি হয়তো আমাদের দেশের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নিবেন না।’

ট্রাম্প বিজয়ী হওয়ায় পরমাণু চুক্তির ভবিষ্যত নিয়ে কেবল ইরানই উদ্বিগ্ন নয়, বরং গত মাসে সিআইএ-এর বিদায়ী পরিচালক জন ব্রেনানও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সই হওয়া সমঝোতা চুক্তি বাতিল করলে তা হবে আমেরিকার জন্য বিপর্যয়কর। ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় গিয়ে পরমাণু সমঝোতা বাতিল করেন তাহলে সেটি সত্যিই অন্তর্ঘাতমূলক কাজ বলে বিবেচিত হবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত