আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মালয়েশিয়ায় বেকসুর খালাস পেলেন বাংলাদেশি ফাঁসির আসামি

মালয়েশিয়ায় বেকসুর খালাস পেলেন বাংলাদেশি ফাঁসির আসামি

মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে হত্যা ও অপরজনকে গুরুতর জখমের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ফাঁসির আসামি অলিয়ার শেখকে বেকসুর খালাস দিয়েছে দেশটির আদালত। বুধবার মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্ট-এর পাঁচ সদস্যের বেঞ্চ দীর্ঘ শুনানির পর তাকে খালাস দেয়।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন অলিয়ার শেখকে দীর্ঘ ৮ বছর আইনি সহায়তা দিয়েছে। হাইকমিশনের লেবার কাউন্সিল সাইদুর রহমান, শ্রম সচিব সাহিদা সুলতানা, শ্রম সচিব ফরিদ আহমদ ও সাবেক শ্রম সচিব মোশাররাত জেবীন মামলাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। মুক্তির পর অলিয়ার শেখকে তাৎক্ষণিকভাবে হাইকমিশনে নিয়ে যাওয়া হয়েছে।  তাকে হাইকমিশনের তত্ত্বাবধানে রাখা হয়েছে। আউট পাসের মাধ্যমে তাকে দু-একদিনের মধ্যেই দেশে পাঠানো হবে।

এদিকে, আলিয়ার শেখের মুক্তির খবরে তার গ্রামের বাড়ি ছাগলছিরায় আনন্দের বন্যা বইছে।

হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, হাইকমিশন কর্তৃপক্ষ প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার ছাগলছিরা গ্রামের আওয়াল শেখ ঋণ ও ভিটেমাটি বিক্রি করে কলিং ভিসায় বড় ছেলে অলিয়ার শেখকে মালয়েশিয়ায় পাঠান। মালয়েশিয়ার একটি পোল্ট্রি ফার্মে কাজে যোগ দেন অলিয়ার শেখ। হঠাৎ এক রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা কাদের ও শাহীন নামের দুই বাংলাদেশিকে হত্যা এবং হেলাল নামের অপরজনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। অলিয়ার শেখ বিষয়টি মালিক পক্ষকে জানাতে অফিসে  গেলে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পরে মালয়েশিয়ার নিগরি সেম্বিলান হাইকোর্ট অলিয়ার শেখকে ১০ বছরের জেলসহ ফাঁসির আদেশ দেয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত