আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

হিলারির নির্বাচনী তথ্য হ্যাকিংয়ের বিষয়ে আগে থেকে সব কিছু জানতেন ট্রাম্প

হিলারির নির্বাচনী তথ্য হ্যাকিংয়ের বিষয়ে আগে থেকে সব কিছু জানতেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে ভালোভাবেই জানতেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেট দল এবং হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাক করা হয়েছিল। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কাছে হ্যাকিংয়ের বিষয়ে সব তথ্যই ছিল বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জস আরনেস্ট সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের আগে ডেমোক্রেট দলের নির্বাচনী তথ্য হ্যাকিংয়ের বিষয়ে ট্রাম্প আগে থেকেই যে সব কিছু জানতেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে। অথচ ট্রাম্প বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ করার কোনো মানে হয় না বলেও উল্লেখ করেছেন তিনি।     

এদিকে সিআইএ জানিয়েছে, ট্রাম্পকে সহায়তা করতে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি রিপোর্টেও বলা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতেই ডেমোক্রেট দলের নির্বাচনী তথ্য হ্যাক করা হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত