আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দক্ষিণ চীন সাগরে অস্ত্র মজুদ করছে চীন

দক্ষিণ চীন সাগরে অস্ত্র মজুদ করছে চীন

দক্ষিণ চীন সাগরে অস্ত্র মজুদ করছে চীন। সেখানকার ৭টি কৃত্রিম দ্বীপে ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী এবং শত্রু বিমান ধ্বংসকারী প্রযুক্তি মোতায়েন করেছে দেশটি।

এই প্রযুক্তির মাধ্যমে মাটি থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুপক্ষের বিমান ধরাশায়ী করা যাবে। মার্কিন স্যাটেলাইটে এসব ছবি ধরা পড়েছে বলে জানানো হয়েছে।

এতে করে প্রতিবেশি দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ষড়ভুজাকার একটি টাওয়ারের দেখাও মিলেছে বলে দাবি করেছে নজরদারি সংস্থা দ্য এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই)।

এএমটিআইয়ের প্রকাশিত ছবি গুলোতে দেখা গেছে, বিধ্বংসী কামান প্রতিরোধ এবং রণতরী থেকে ক্ষেপণাস্ত্রকেও রুখে দিতে পারবে এই প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টা হামলা চালাতেও যথেষ্ট অস্ত্র মজুত রাখা হয়েছে সেখানে।

যে কোনো সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রয়োজনীয় সব ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ চীন সাগের চীনের আধিপত্য বিস্তার নিয়ে বহুদিন ধরেই বিরোধ চলছে। এর আগেও অস্ত্র মজুতের অভিযোগ উঠেছিল। কিন্তু বরাবরই সে অভিযোগ অস্বীকার করেছে দেশটি।

সম্প্রতি দক্ষিণ চীন সাগর নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত