আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইমেইল হ্যাকিংয়ের সম্পর্কে জানতেন পুতিন : হোয়াইট হাউজ

ইমেইল হ্যাকিংয়ের সম্পর্কে জানতেন পুতিন : হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ডেমোক্রেটিক দলের কর্মকর্তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানতেন বলে দাবি করেছে হোয়াইট হাউজ।

প্রেসিডেন্ট বারাক ওবামার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোডস বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যেভাবে নিজের দেশ ও প্রশাসন পরিচালনা করেন, তাতে তার অজ্ঞাতসারে রুশ হ্যাকাররা এত বড় হ্যাকিং এর ঘটনা ঘটাতে পারে না।

মার্কিন কর্মকর্তারা আরও বলছেন, গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রতিবেদনে দেখা গেছে, রুশ হ্যাকাররা ঐ সাইবার অ্যাটাকটি করেছিল প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে। আর তার নির্দেশনা এসেছিল সর্বোচ্চ কোন পর্যায় থেকে।

কর্মকর্তারা আর বলছেন, রুশ সরকারের যেকোনো কর্মকাণ্ডের জন্য তো সরকার প্রধান হিসেবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টই দায়ী হবেন।

বিবিসির খবরে বলা হয়, তবে রাশিয়া শুরু থেকেই ঐ সাইবার হামলার বিষয়ে দেশটির কোনো রকম সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে আসছে।

নতুন করে হোয়াইট হাউজ এই বিতর্কে যোগ দেবার পরে বৃহস্পতিবারও ক্রেমলিন থেকে বিষয়টিকে ভিত্তিহীন বলে নাকচ করে দেওয়া হয়েছে। এমন সম্ভাবনার কথা অবশ্য নাকচ করেছেন ডনাল্ড ট্রাম্পও।

তিনি বলেছেন হিলারি ক্লিনটন নির্বাচনে জিতলে এ নিয়ে কোনো তদন্তই চালাত না সরকার।

জুলাইতে উইকিলিকস ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ডেমোক্রেটিক দলের সাতজন শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ে চালাচালি হওয়া প্রায় কুড়ি হাজার ইমেইল ও আট হাজার নথি ফাঁস করে দেয়। ইমেইলগুলোয় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্সের প্রচারণাকে 'ক্ষতিগ্রস্ত করার' অভিযোগ আসে।

এর জের ধরে সে সময় পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রধান ডেবি ওয়াজেরমেন শুলজ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত