আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

তুরস্কে বাসে বোমা হামলায় ১৩ সেনা নিহত

তুরস্কে বাসে বোমা হামলায় ১৩ সেনা নিহত

তুরস্কের কেন্দ্রীয় কায়সেরী শহরে একটি বোমা হামলার ঘটনায় ১৩ সেনা নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবারের ওই হামলার ঘটনায় আরো ৪৮ জন আহত হয়েছে। খবর বিবিসি এবং এএফপির।

একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে সেনা সদস্য এবং বেসামরিক নাগরিকদের বহনকারী একটি বাসে হামলা চালানো হয়। সে সময় সেনা সদস্যরা অফ ডিউটিতে ছিলেন।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম দোগান নিউজ এজেন্সি জানিয়েছে, একটি গাড়িবোমা হামলার কারণেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

মাত্র এক সপ্তাহ আগেই ইস্তাম্বুল শহরে ভয়াবহ বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪৪ জন প্রাণ হারায়। ওই হামলার দায় স্বীকার করেছে কুর্দিশ যোদ্ধারা।

চলতি বছর কুর্দিশ যোদ্ধা এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের ভয়াবহ সিরিজ হামলার শিকার হয়েছে তুরস্ক।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত