আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পরমাণু চুক্তির সব ধারা ইরান পুরোপুরি মেনে চলছে ইরান : জাতিসংঘ

পরমাণু চুক্তির সব ধারা ইরান পুরোপুরি মেনে চলছে ইরান : জাতিসংঘ

গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষর হওয়া পরমাণু চুক্তির সব ধারা ইরান পুরোপুরি মেনে চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ`র প্রধান ইউকিয়া আমানো। রোববার তেহরানে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

২০১৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী আগামী দশ বছর ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করবে। এর বিনিময়ে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।

ইরানের পরমাণু সংস্থার প্রধান সালেহির আমন্ত্রণে একদিনের সফরে তেহরানে আসা আমানো বলেন, ‘পরমাণু সমঝোতার ধারা যেভাবে বাস্তবায়ন হচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।’

তিনি বলেন, ‘ইরান পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।’

পরমাণু চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাগত জানালেও সিনেটে সংখ্যাগোরিষ্ঠ রিপাবলিকানরা এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এ চুক্তি বাতিলেরও হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এ ধরণের অবস্থানে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে তেহরান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত