আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মানবতাবিরোধী অপরাধ করছে মিয়ানমার সেনাবাহিনী : অ্যামনেস্টি

মানবতাবিরোধী অপরাধ করছে মিয়ানমার সেনাবাহিনী : অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর যে ধরণের নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। সোমবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত অক্টোবরে মিয়ানমারের মংড়ুতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। নভেম্বরে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা করছে মিয়ানমার সরকার। প্রায় একই সময় সেনাবাহিনীর হামলায় বিধ্বস্ত রোহিঙ্গা গ্রামগুলোর স্যাটেলাইট চিত্র প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। অ্যামনেস্টির হিসেব অনুযায়ী, গত অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২৭ হাজার রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে প্রবেশ করেছে।

সোমবার অ্যামনেস্টি জানায়, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সাক্ষাৎকার, স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ ও ভিডিও চিত্রের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের হত্যা, গণধর্ষণ, নির্যাতন ও তাদের বাড়িঘর লুটপাটের অভিযোগ আনা হয়েছে। অ্যামনেস্টি মনে করছে এসকল কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে।

সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা বিষয়ক পরিচালক রাফেন্দি ডিজামিন বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী বেসামরিক রোহিঙ্গাদেরকে অনুভূতিহীন ও নিয়মতান্ত্রিক সহিংসতার লক্ষ্যে পরিণত করেছে। একটি সমন্বিত শাস্তির অংশ হিসেবে সেখানে পুরুষ, মহিলা, শিশু, পুরো পরিবার, পুরো গ্রামের ওপর হামলা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে।’এই ইস্যুতে দেশটির ক্ষমতাসীন দলের শীর্ষ নেত্রি অং সাং সুচি তার রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।

মিয়ানমারের সেনাবাহিনী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি রাখাইন রাজ্যে তারা সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত