আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বিমানের নিরাপত্তা কামনায় বিমানবন্দরে ছাগল কোরবানি করল পাকিস্তান

বিমানের নিরাপত্তা কামনায় বিমানবন্দরে ছাগল কোরবানি করল পাকিস্তান

কিছুদিন আগেই ভেঙে পড়েছিল পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান। যাতে ৪৭ জন যাত্রীর মৃত্যু হয়। সেই আতঙ্ক এখনও কাটাতে পারেনি পাকিস্তান।

তাই বিমান ওড়ার আগে বিমানবন্দরে ছাগল কোরবানী করল পাক এয়ারলাইনসের অফিসাররা। ‘সদকা’ বা নিরাপত্তার স্বার্থেই ‘কুরবানি’।

পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রবিবার সকালে ইসলামাবাদে এআরটি-৪২ এয়ারক্রাফট ওড়ার আগেই এই কোরবানী দেয় অফিসাররা। তবে এটি এয়ারলাইনসের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নয় বলেও জানানো হয়েছে।

এই কোরবানী দেওয়ার পরেই মুলতানের উদ্দেশ্যে উড়ে যায় এয়ারক্রাফট।

৭ ডিসেম্বর ৪৭ জন যাত্রীসহ হাভেলিয়ানের কাছে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইনসের বিমান। যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক তথা ইসলাম প্রচারক জুনেদ জামশেদ।

এর এক সপ্তাহ পরে এই প্রথম এআরটি এয়ারক্রাফট উড়ল। দুর্ঘটনার পর এআরটি-৪২ ফ্লিটের সব বিমান বন্ধ রাখা হয়েছিল। ফ্রান্সে তৈরি এই বিমানগুলো পর্যবেক্ষণের পর তবেই ফের ওড়ার অনুমতি দেওয়া হয়েছে।

এআরটি-৪২-৫০০ হল একটি এয়ারক্রাফট যা ৪৮ জন যাত্রী বহনে সক্ষম। এটির ইঞ্জিন তৈরি করেছে আমেরিকা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত