আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইলেকটোরাল ভোটেও ট্রাম্পের জয়

ইলেকটোরাল ভোটেও  ট্রাম্পের জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার শেষ বৈতরণীও পার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হয়ে নিশ্চিতভাবেই দেশটির ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারির কংগ্রেসের বিশেষ যৌথ অধিবেশনে এই ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে।
 
জয়ের পর প্রতিক্রিয়ায়  ট্রাম্প জানান, তিনি দেশকে ‘ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করবেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকের প্রেসিডেন্ট হবেন’। নির্বাচিত হবার পর টুইটারে সমর্থকদের ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।
 
নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্পের রিপাবলিকান দল জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করেছে। তবে, তাকে সমর্থন না দেয়ার আহ্বান জানিয়ে ইলেকটরদের বারবার ইমেইল পাঠানো এবং ফোন করা হয়েছিল।
 
দুইজন ইলেকটর ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। যদিও এই ভোটাভুটির ব্যপারটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু যেহেতু রুশ হ্যাকাররা নির্বাচন বানচালের চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে ইলেকটররা হিলারি ক্লিনটনকে নির্বাচিত করতে পারেন, সে গুজবও শোনা যাচ্ছিল।
 
এদিকে, নিউইয়র্ক টাইমসের এক খবরে জানা যাচ্ছে, ডেমোক্রেট চারজন ইলেকটর হিলারি ক্লিনটনের পরিবর্তে অন্য কাউকে ভোট দিয়েছেন।
 
ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে কি না, তা নির্ধারণের জন্য সোমবার ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচক বসেন। ইলেকটররা ট্রাম্পকেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেন।
 
এদিকে, এই ভোটের আগে মি. ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত না করার দাবীতে দেশটির বিভিন্ন রাজ্যে মিছিল করেছে হাজারো মানুষ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত