আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যায় আঙ্কারায় একটি আর্ট গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আন্দ্রেই কার্লভকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুর্কী সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘তুর্কিদের চোখে রাশিয়া শিরোনামে’ একটি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে ওই গ্যালারিতে অতিথি ছিলেন কার্লভ। টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, কার্লভ অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এক অস্ত্রধারী পেছন থেকে তাকে গুলি করে এবং রুশ রাষ্ট্রদূত মেঝেতে লুটিয়ে পড়েন। গুলি করার পর অস্ত্রধারী তুর্কি ভাষায় চিৎকার করে বলছিলেন- ‘আলেপ্পোর কথা মনে রেখ, সিরিয়ার কথা মনে রেখ।’

বিবিসি জানিয়েছে, ঘটনায় বেশ কয়েকজন মানুষ আহতও হয়েছেন। প্রসঙ্গত, সিরিয়ার সঙ্কট নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বিবাদ চলছে। সিরীয় সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিবাদে ইস্তানবুলে রুশ দূতাবাসের বাইরে সম্প্রতি বিক্ষোভ হয়েছে। তবে আলেপ্পোয় যুদ্ধবিরতির ব্যাপারে তুরস্ক ও রাশিয়া সরকার সহযোগিতার ভিত্তিতেই কাজ করছিল।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোফা বলেছেন,এই সন্ত্রাসবাদী আক্রমণ সহ্য করা হবে না। ওদিকে রুশ সংসদের একজন সদস্য লেওনিদ াটস্কিকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, কার্লভের হত্যার পরও মঙ্গলবার (আজ) মস্কোতে সিরিয়ার সঙ্কট নিয়ে রাশিয়া, ইরান এবং তুরস্কের মধ্যে আলোচনা চলবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত