আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

এখনো রোহিঙ্গাদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হচ্ছে

এখনো রোহিঙ্গাদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হচ্ছে

রাখাইনের মংডু শহরের আশপাশের এলাকায় এখনো রোহিঙ্গাদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে দেশটির সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি)। চলতি সপ্তাহে ওই শহরের অন্তত ২৫০টি বাড়িঘর, দোকানপাট, ধর্মীয় স্থাপনা বিজিপি ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় রোহিঙ্গা মুসলিমরা।

মংডুর বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা ভিশন বলছে, বাড়িঘর ধ্বংস করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে। এসব স্থাপনা আধুনিক কাঠামোয় নির্মিত নয়;  কাঠ, বাঁশ ও তালপাতা দিয়ে তৈরি।

বিজিপির এই ধ্বংসযজ্ঞকে ‘কৌশলে বাস্তুচ্যুত’ করার পর রোহিঙ্গা নিধনের নতুন চেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

বন্দুকের নলের মুখে অথবা কারাবন্দির হুমকি দিয়ে মংডুর রোহিঙ্গাদের বাড়িঘর ও দোকানপাট ভাঙতে বাধ্য করছে বিজিপির সদস্যরা। অনেকেই নিজেদের বাড়িঘর ভাঙতে রাজি না হওয়ায় বিজিপির সদস্যরা সেগুলো গুঁড়িয়ে দিচ্ছে।

স্থানীয় এক ব্যক্তি রোহিঙ্গা ভিশনকে বলেন, কোনো কোনো জায়গায় ৩০ বছরের পুরনো বাড়ি ধ্বংস করা হয়েছে। প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে ও সাবেক সীমান্তরক্ষী বাহিনী নাসাকার ম্যাপ অনুযায়ী বাড়ি নির্মাণ করা হয়নি উল্লেখ করে মংডুতে এ অভিযান চালাচ্ছে বিজিপি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত